সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে; জেলা পরিষদ চেয়ারম্যান

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে; জেলা পরিষদ চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া দ্যা ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ মার্চ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই তুলে দিচ্ছে। দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নয়নশীল দেশে থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করা হবে। কাজেই এই সরকারের বারবার ক্ষমতায় আসা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো. আ. কুদ্দূস, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমত উল্লাহ্ টিপু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রওশান জাহান রুমি, কবি আনিছুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দুল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com