সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জন আটক

কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জন আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর, শমশেরনগর ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, খলিল মিয়া (৩২), শাহিন মিয়া (৪২), আজিম উদ্দিন (৩৪) ও প্রণব বৈদ্য (৪০)। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাড়িতে বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩৪-৪০ জন আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com