সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ

রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আগামীকাল রবিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৩২ টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে ১৩২টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে সরাইল উপজেলায় ৮৪টি কেন্দ্র ও আশুগঞ্জ উপজেলায় ৪৮টি কেন্দ্র রয়েছে। আজ সন্ধ্যা অবধি ১৩২ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দুই উপজেলার উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ। পরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভুঁইয়া মৃত্যুবরণ করায় আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com