সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
বেইলি রোডের অগ্নিকান্ডে ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৫ জন নিহত।। এলাকায় শোকের মাতম

বেইলি রোডের অগ্নিকান্ডে ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৫ জন নিহত।। এলাকায় শোকের মাতম

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকার বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত ৪৬ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এতে পরো নিশ্চিহ্ন হয়ে পড়েছে একটি পরিবার।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার বেইলি রোডের “কাচ্ছি ভাই রেস্টুরেন্ট” ভবনে অগ্নিকাণ্ডে ইতালি প্রবাসী মোবারক হোসেন ও তার স্ত্রী সন্তানসহ ৫ জনের মৃত্যু হয়।
নিহত ইতালি প্রবাসী মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করতেন। মাসখানেক আগে ইতালি থেকে তিনি দেশে এসেছিলেন।
নিহত মোবারকের শ্বশুর বাহার উদ্দিন মুন্সী জানান, তার মেয়ের জামাই ইতালিতে স্থায়ীভাবে বসবাস করলেও স্ত্রী সন্তানদের ঢাকার মগবাজারে রাখতেন। সম্প্রতি মোবারকের স্ত্রী স্বপ্না,দুই মেয়ে সৈয়দা কাশফিয়া, সৈয়দা নুর ও একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহর ইতালিতে স্থায়ীভাবে বসবাসের ভিসাও পেয়েছিলেন। সে জন্য তাদেরকে ইতালিতে নিয়ে যেতে গত মাসখানেক আগে মোবারক দেশে এসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মগবাজার থেকে বেইলি রোডের “কাচ্ছি ভাই রেস্টুরেন্ট” এ স্ত্রী সন্তানদের নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবাই মারা যান।

নিহতদের দাফনের জন্য খোঁড়া হচ্ছে কবর।


এদিকে, একটি পরিবার এভাবে মূহুর্তে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশি ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। নিহত মোবারকের শোকাহত বাবা-মাকে দেখতে বাড়িতে ভীড় করছেন এলাকাবাসী। কিন্তু পুত্র,পুত্রবধূ ও নাতি নাতনীদের শোকে কাতর হয়ে ঘরে বসে আহাজারি করতে দেখা গেছে মোবারকের বাবা-মাকে। এভাবে একটি পরিবার এর সকল সদস্যদের মৃত্যু হতবাক সাধারণ মানুষ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com