সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারত

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো ভারত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের পৃথক দুটি সীমান্ত এলাকা থেকে ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৯ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক ল্যে: কর্ণেল মো জাকারিয়া জানান, শুক্রবার ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। ভোর ৪ টার দিকে কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭ টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহলদল আটক করে। প্রথম ৫ জনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। এই ৫ জন কুড়িগ্রামের বাসিন্দা। বাকীদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটককৃত বাংলাদেশী নাগরিকরদের কমলগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির হাতে আটক ১৯ জনকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com