সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

শাব্বির এলাহী (কমলগঞ্জ) মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের টিচার্স মিলনায়তনে হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, কবি ও লেখক মোঃ আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোঃ আব্দুল করিম।অনুষ্ঠানে হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিল কায়সার মাহমুদ হোসাইন লিমন ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় শ্রীমঙ্গলের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণসহ বেশ কয়েকজন দারিদ্র্য শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com