স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মোশারফ হোসেন-(৪৩) ও আদম খান-(৫০) নামে আপন দুই ভাই।
গতকাল রবিবার (০১ মার্চ) দুপুর ১টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা পাঠান বাড়ি এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় ৭জনকে আসামি করে মামলা দায়ের করেছেন আহত মোশাররফ হোসেন এর স্ত্রী রুনা লায়লা। বিজয়নগর থানার মামলা নং-০১, তারিখ ০১/০৩/২০২৬ ইং, ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড। আহত মোশাররফ ও আদম খান একই ইউনিয়নের মহব্বতপুর এলাকার সামসুল ইসলামের পুত্র।
আসামীরা হলেন-একই ইউনিয়নের খাটিংগা গ্রামের আব্দুর রউফের ছেলে শফিকুল ইসসাম-(২৭), আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ-(৫৫), ফরিদ মিয়া-(৪৮), আব্দুর রহিম-(৫০), অহিদ মিয়ার ছেলে আলমগীর মিয়া-(২৫), জবান কাজীর ছেলে আব্দুল মজিদ মিয়া-(৪৫) ও আব্দুল আলিমের ছেলে আব্দুল মওলা-(৫০) সহ আরো ৮/১০ জন।
দায়েরকৃত মামলায় বাদী অভিযোগ করেন, আসামীগন সন্ত্রাসী, দাঙ্গাবাজ,মাদক ব্যবসায়ী লাঠিয়াল, জবর দখলকারী ও জঘন্য ক্রিমিনাল প্রকৃতির লোক। আসামীদের সহিত বাদীনিদের জায়গার বিষয় নিয়া বিরোধ, মনোমালিন্যতা এবং মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। আসামীরা বাদীনিদের মালিকীয় ভূমিতে যাইতে বাঁধা প্রদানসহ চাঁদা দাবি করিলে বাদীনিরা সম্প্রতি আদালতে মামলা করেন। ঐ মামলায় আসামীদের নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়াও বিরোধীয় জায়গা নিয়ে আসামীদের সাথে আরো বিভিন্ন মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। উক্ত মামলাগুলোতেও আসামীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বাদীনি আরো অভিযোগ করেন, এসব ঘটনাকে কেন্দ্র করে আসামীরা প্রায় সময় আমার স্বামী, ভাসুরসহ পরিবারের সদস্যদের মারপিট করিয়া প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। আসামীরা গোপন বৈঠক করিয়া আমার স্বামী ও ভাসুরকে প্রাণে খুন করার পরিকল্পনা করেন। যার উদ্দেশ্যে ঘটনার দিন ও সময়ে আমার স্বামী মোশাররফ হোসেন ও ভাসুর আদম খান ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের গ্রামের বাড়িতে আসার পথে ঘটনাস্থল আসলে পূর্বে থেকে উৎপেতে থাকা আসামীরা রাম দা, রড, ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীদের আঘাতে আমার স্বামী ও ভাসুর বাঁচও বাঁচাও আত্মচিৎকার করলে মামলায় উল্লেখিত স্বাক্ষীরা ও আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারী আসামীদের কবল থেকে গুরুতর আহতাবস্থায় মোশাররফ ও আদম খানকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত দুই ভাই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যে কোন সময় তাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজীব চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply