সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
মুক্তিযোদ্ধা কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মুক্তিযোদ্ধা কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জহিরুল আলম চৌধুরী (টিপু)//সময়নিউজবিডি

ব্রাহ্মণবািড়য়ার বিজয়নগরে মুক্তিযোদ্ধা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯  এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাদেহাড়িয়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট আয়কর আইজীবি জহিরুল ইসলাম ভূঁইয়া।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মেহের নিগার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্কা শাহীনুর জাহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী, হামিদুল হক হামদু, বিশিষ্ট ব্যবসায়ী ইবাল হোসেন,যুবলীগের সাধারণ সম্পাদব রাসেল খান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় পাহাড়পুর ইউনিয়ন বনাম পত্তন ইউনিয়ন। খেলায় বিজয়ী হয় পাহাড়পুর ইউনিয়ন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com