সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আশুগঞ্জ আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আশুগঞ্জ আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান  ও মহিলা আওয়ামী লীগ সভাপতি রেহেনা মুগবুল , চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, আশুগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম বকুল , সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু রেজভী, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: শাহীন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ , উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রিফাত সিকদার , যুগ্ম আহ্বায়ক রাব্বী ইসলাম রফিক চরচার তলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন কবির সরকার , বন্দর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পারভেজ আলম চৌধুরী প্রমূখ।
আলোচনা শেষে সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শরিয়তনগর জামে মসজিদের ইমাম শামনূর নূরী । 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com