সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রীর মাকে জুতাপেটা।। বখাটে গ্রেপ্তার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রীর মাকে জুতাপেটা।। বখাটে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে জুতা পেটা করেছে ইমন-(৩৫) নামে বখাটে। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ বিকেলে বখাটে ইমনকে  গ্রেপ্তার করেছে। ইমন একই এলাকার মৃত দুলু মিয়া ছেলে। স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেনীর ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করে ইমন।এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হুমকি প্রদান করা হতো। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে, তিনি স্থানীয় পৌর কাউন্সিলরকে অবহিত করতে বলেন। পৌর কাউন্সিলরকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ফেলে। এর পরেও ইমন স্কুল ছাত্রীর বাসার সামনে এসে পায়চারী করে।শনিবার দুপুরে ওই ছাত্রীর মা একটি দোকান যাওয়ার পথে ইমন ছাত্রীর মাকে জুতাপেটা করে। খবর পেয়ে  পুলিশ বিকেলে দক্ষিণ পৈরতলা গ্রামের একটি “স” মিল থেকে ইমনকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহজাহান বলেন, আমরা বখাটে ইমনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com