সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
নাসিরনগরে চাঁদা না পেয়ে ৩ জনকে কুপিয়ে আহত।। থানায় মামলা দায়ের

নাসিরনগরে চাঁদা না পেয়ে ৩ জনকে কুপিয়ে আহত।। থানায় মামলা দায়ের

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে  ব্যবসায়ী ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 
গত ৩ অক্টোবর ২০২০ রোজ শনিবার সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীর ভাই ফাতেকুর রহমান (কানন) বাদী হয়ে চাঁদাদাবাজ গোলাম আলী সহ ১২জনকে আসামী করে গত ৬ অক্টোবর ২০২০ তারিখে নাসিরনগর থানায় চাঁদাবাজীর অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং -৭।
মামলার বিবরণে জানা যায়, নাসিরনগরের দাঁতমন্ডল গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি  কাউছার মিয়া নতুন চক বাজারে মেসার্স কাদরিয়া ট্রেডার্স নামক দোকান দিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রীতি গ্রামের আলিমুদ্দিনের ছেলে গোলাম আলী (৪৯) ব্যবসায়ী কাউছার মিয়ার নিকট এখানে ব্যবসা করতে গেলে দীর্ঘদিন যাবৎ দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। কাউছার চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার সময় ও তারিখে গোলাম আলীর নেতৃত্বে তার ভাই গোলাম হোসেন, গোলাম নবী, ভাতিজা মনির হোসেন, শাহাদ হোসেন, রায়হান হোসেন, ছায়হান হোসেন, জায়েম হোসেন, গোলাম মোস্তফা, মাছুম মিয়া, মাসুক মিয়া, জসীম মিয়া মিলে ধারালো রাম দা, লোহার রড, ছুরি ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী কাউছারের দোকানে প্রবেশ করে দা দিয়ে কুপাতে শুরু করে।

খবর পেয়ে কাউছারের ভাই বকুল মিয়া, পারভেজ মিয়া দৌঁড়ে এগিয়ে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপাতে শুরু করে। তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা দৌঁড়ে এসে রক্ষা করে। বর্তমানে কাউছার, বকুল ও পারভেজ নাসিরনগর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 
এদিকে, ভুক্তভোগীসহ স্থানীয়রা জানায়, গোলাম আলী ও তার লোকেরা এলাকার ভয়ানক সন্ত্রাসী, লাঠিয়াল ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তাদের নামে জি,আর ৩৫২/১৮ বিষ্ফোরক আইন, জি,আর ৫১১/১৩ খুনের মামলা সহ  থানা ও আদালতে একাধিক  মামলা মোকদ্দমা চলমান রয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com