সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি’র সাবির বিজয়ী

নবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি’র সাবির বিজয়ী

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা (২০২১) নির্বাচনে  আবারো মেয়র নির্বাচিত হলেন বিএনপির  মনোনীত প্রার্থী আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী।
স্থানীয় সুত্র ও নবীগঞ্জ উপজেলা কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যমতে তিনি ভোট পেয়েছেন ৫৭৪৯।আর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল নৌকা পতিক নিয়ে ৫৪৮৫ ভোট পেয়েছেন। এবং অপর স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন(জগ মার্কায়) পেয়েছেন ২৬১৯ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবির আহমেদ চৌধুরী ২৬৪ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
সুত্র মতে, নবীগঞ্জ পৌরসভায় মোট বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ৮৫৩। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে শতকরা ৭৪ দশমিক ৬৭ শতাংশ। পৌরসভার মোট ১০টি কেন্দ্রে’র ভোট গণনা শেষে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।শনিবার কড়া নিরাপত্তায়  সকাল  ৮টা থেকে নবীগঞ্জ পৌরসভার ১০ টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উপস্থিতির দিকে নারী ভোটারদের সংখ্যা ছিল বেশি।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com