সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে একটি ব্রীজ ও ৫ কিঃমিঃ রাস্তার জন্য জনদুর্ভোগ চরমে।। দূর্ভোগ লাগবে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী

নাসিরনগরে একটি ব্রীজ ও ৫ কিঃমিঃ রাস্তার জন্য জনদুর্ভোগ চরমে।। দূর্ভোগ লাগবে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রাম থেকে রতনপুর গ্রাম পর্যন্ত ৫ কিঃমিঃ রাস্তা আর রতনপুর চাতলপাড় বেমালিয়া নদীর উপর একটি ব্রীজের অভাবে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার নারী পুরুষ পথচারী আর স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। উপজেলার ভাটি অঞ্চলের মাঝে চাতলপাড়ে রয়েছে বড়বাজার ও চকবাজার নামে দুটি বাজার। বাজার গলোতে  প্রতি সপ্তাহে দুদিন হাট বসে। 
এছাড়াও সেখানে গরুর হাট ছাড়াও রয়েছে স্কুল, কলেজ, লঞ্চঘাট। উক্ত রাস্তা ও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন উপজেলার বাহিরের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও সরাইল উপজেলার তেলিকান্দিসহ আরো দুটি উপজেলার বাসিন্দাদের যাতায়াতও রয়েছে এ রাস্তা দিয়ে।  
চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ জানান,২ বছর পূর্বে রাস্তাটির সার্ভের কাজ সম্পন্ন হলেও অজ্ঞাত কারনে এ রাস্তার কাজটি বাতিল হয়ে যায়। তিনি আরো বলেন, বেমালিয়া নদীর উপর নির্মিত বাশেঁর ঝুকিপুর্ণ সাঁকোতে হাজার হাজার পথচারীরা চলাচল করতে গিয়ে ঘটছে অনেক দূর্ঘটনা। দূর্ঘটনা রোধে চেয়ারম্যানের পহ্ম থেকে দেয়া হয়েছে দুইজন পাহাড়াদার। জনগণের দুঃখ দুর্দশা দুর করতে দ্রুত ঝুকিপুর্ণ ব্রীজ ও রাস্তাটি নির্মানের জন্য এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বি,এম, ফরহাদ হোসেন সংগ্রামের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com