সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
যারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না, তারা কখনো আ’লীগের কর্মী হতে পারে না ; মোকতাদির চৌধুরী এমপি

যারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না, তারা কখনো আ’লীগের কর্মী হতে পারে না ; মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ‘যারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না, তারা কখনো আওয়ামীলীগের কর্মী হতে পারে না। দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তকে যারা অমান্য করে তারা আওয়ামীলীগের মঙ্গল চায়না। যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামীলীগের রাজনীতি করে তারা কখনো নৌকার বিরোধীতা করতে পারেনা। নৌকার বিরোধীতা করবেন এটা কোন প্রকৃৃত আওয়ামীলীগের কর্মী বা নেতার কাজ হতে পারেনা। জেনে রাখবেন নৌকা সবসময় নৌকা। বঙ্গবন্ধুর নৌকা। সেটা সংসদ, উপজেলা, ইউনিয়ন যেখানেই হউক। নৌকার প্রশ্নে কোন আপোষ করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সম্মান পাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিরাসারে জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সহ সভাপতি হাজী তাজ মোঃ ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ বাবুল মিয়া, ফখরুল হাসান, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, পৌর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান অপু সহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
জেলা যুবলীগের সভাপতি এড. শাহনুর ইসলাম এর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com