সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
কসবায় সাংবাদিকের পকেট থেকে টাকা চুরি

কসবায় সাংবাদিকের পকেট থেকে টাকা চুরি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শাহ আলম চৌধুরী নামে এক সাংবাদিকের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে বাহিরে বের হওয়ার সময় এ ঘটনাটি ঘটেছে। 
শাহ আলম দৈনিক যায়যায়দিন পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি ও কসবা প্রেসক্লাবের সাধারন সম্পাদক। 
এ বিষয়ে সাংবাদিক শাহ আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সোনালী ব্যাংক কসবা শাখা থেকে তার ব্যক্তিগত একাউন্ট থেকে ২০ হাজার টাকা উত্তোলন করে প্যান্টের পকেটে রেখে ব্যাংকের ম্যানেজারের কক্ষে গিয়ে প্রেসক্লাবের নামে থাকা একাউন্টের একটি স্ট্যাটমেন্ট চান। পরে সেখান থেকে বের হয়ে দেখেন তার পকেটে রাখা ২০ হাজার টাকা নাই। পরে বিষয়টি তিনি ব্যাংকের শাখা ম্যানেজার মোহাম্মদ নুরুল হক অবগত করেন।
এ বিষয়ে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি হওয়া টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com