সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরীর দায়ে এক কারখানাকে সিলগালা।। দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরীর দায়ে এক কারখানাকে সিলগালা।। দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরীর দায়ে একটি কারখানাকে সিলগালা এবং কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে “জি বি হলিষ্টিক ফুডস্ এন্ড এন্ড বেভারেজ” নামক কোম্পানীর মালিক জাকির হোসেন মোবারক-(৫৫) কে দুই লাখ টাকা জরিমানা করেন।
অর্থ জরিমানা দেয়া জাকির হোসেন মোবারক সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সৈয়দ আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, উপজেলার বিজেশ্বর গ্রামে “জি বি হলিষ্টিক ফুডস্ এন্ড বেভারেজ” নামে একটি কারখানায় অবৈধভাবে চার ধরনের ভেজাল জুস ও লাচ্ছি তৈরী করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে কারখানাকে সিলগালা ও কারখানার মালিক জাকির হোসেন মোবারককে দুই লাখ টাকা জরিমানা করেন। তিনি বলেন, অবৈধ এই কারখানাটিতে জুস ও লাচ্ছি তৈরির ক্ষেত্রে তাদের বিএসটিআইয়ের কোন ধরনের অনুমতি ও কোম্পানিতে কোন ক্যামিষ্ট নেই। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে কারখানায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরী করছে। এ ছাড়া তারা যে সব মেটারিয়াল ব্যবহার করছে তা মানবদেহের জন্যে ক্ষতিকারক। তাই কারখানার মালিক জাকির হোসেন মোবারকে ২ লাখ টাকা অর্থদন্ড জরিমানা ও কারখানাকে সিলগালা করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com