সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
এবার বদলি হলো অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন 

এবার বদলি হলো অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার পর থেকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে উপপরিদর্শক পদে একের পর এক বদলি হচ্ছে। এবার বদলি হলো জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রইছ উদ্দিন।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে বদলির বিষয়ে একটি স্ট্যাটাস দেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
ফেসবুক স্ট্যাটাসে রইছ উদ্দিন লিখেল, পরবর্তী গন্তব্য সিএমপি (চট্রগ্রাম) মেট্রোপলিটন পুলিশে। সবার দোয়া কামনা করছি।
বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে রইছ উদ্দিন ছাড়া আরো কিছু কর্মকর্তা রয়েছেন। রইছ উদ্দিনকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তবে তার বদলিটি জনস্বার্থে করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com