সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নবীগঞ্জে পুলিশের পোশাক ও পিস্তলসহ ভুয়া ডিবি গ্রেফতার 

নবীগঞ্জে পুলিশের পোশাক ও পিস্তলসহ ভুয়া ডিবি গ্রেফতার 

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে আমীর হামজা(২১)নামে এক ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী গ্রেফতার।
১৭ জুলাই(শনিবার) সন্ধায় নবীগঞ্জ পৌর শহরের খালেক মঞ্জিল জীম সেন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী আমীর হামজা নবীগঞ্জ পৌর শহরের চরগাও গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকে। সে সুনামগঞ্জ জেলার  দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানায়, আমীর হামজার কক্ষে ৩ টি ভুয়া পুলিশের  আইডি কার্ড, দুটি খেলনার পিস্তল”সহ পুলিশের পোশাক, ব্যাল্ট উদ্ধার করা হয়েছে।
আরো জানা যায়,প্রায় দেড় মাস ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে আমীর হামজা পুলিশ, সি আইডি ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষ কে ভয়ভীতি দেখাতেন।এমন অভিযোগ লোকমুখে শুনে পুলিশের একটি টিম তার উপর নজরধারী রাখে ও প্রর্যবেক্ষণ করে শনিবার সন্ধায় থাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জানান, আমীর হামজা বিভিন্ন স্থানে সি আই ডি কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল। তিনি বলেন এহেন কর্মকান্ডে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com