সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এবং তার স্ত্রী-পুত্র করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশুরোগ মুক্তি কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল জামে মসজিদে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি অনুস্মরনপূর্বক অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক মনজুরুল আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এড. ওসমান গণি, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বাবুল, শহর কমিটির সভাপতি এড. শহীদুল হক ভূইয়া, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়াসহ জেলা ও শহর কমিটির নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এবং তার স্ত্রী-পুত্র রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আনোয়ার হোসেন।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এবং তার স্ত্রী-পুত্র করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশুরোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ মাগরিব আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সভাপতি এড. এনামুল হক কাজল, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রাজন আহমেদ পিয়াস, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বাবুল, শহর কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, এডঃ তৌফিক, জেলা তাঁতীলীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, মোঃ তারেক, রাকিব আহমেদ, মোঃ হাসান আহমেদ, সহ জেলা ও শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এবং তার স্ত্রী-পুত্র রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আনোয়ার হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com