সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
সরাইলে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সরাইলে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগার আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণপাঠাগার সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে শেখ এখলাছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। এতে আরো বক্তব্য রাখেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব খান, সরাইল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ শরিফ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, দপ্তর ও প্রচার সম্পাদক নারায়ন চক্রবর্তী, সাংবাদিক জুলকার নাঈন, মোহাম্মদ মাসুদ, মো মুরাদ খান, ও নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমুখ।
সভায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রচনা প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছে সরাইল মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জেবুন্নেছা মঞ্জিলা, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার পেয়েছে একই কলেজের দুইজন শিক্ষার্থী। ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com