সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ডীন হিসেবে যোগদান করলেন প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ডীন হিসেবে যোগদান করলেন প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) এর ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসেবে প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালালকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৩০ তম সভায় প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালালকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসেবে নিয়োগের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা খাতুন তাকে ডীন হিসেবে নিয়োগ দেন।
প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল গত ১ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং ফেনী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন কর্মরত ছিলেন। প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল ৩০ বছরেরও অধিককাল ধরে শিক্ষকতার সাথে জড়িত। শিক্ষা ক্যাডারের একজন সদস্য হিসেবে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে পাঠদানের পাশাপাশি ব্রিটানিয়া ইউনিভার্সিটি কুমিল্লায় শিক্ষকতায় যুক্ত ছিলেন।(প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com