সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম উদ্দিন-(৩০), রাশেদা বেগম-(৩০), নুরুল ইসলাম বাবু-(৩০) ও মোছাঃ লাকী আক্তার-(২৬) নামে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চট্রগ্রামের লোহাগড়া উপজেলার চরম্বা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে জসিম উদ্দিন একই জেলার রাঙ্গুনিয়া উপজেলার লেচুবাগান এলাকার মোস্তফার স্ত্রী রাশেদা বেগমকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতরের গ্যাস সিলিন্ডারের মধ্যে লুকিয়ে রাখা ৪৫ টি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৮৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করেন।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০ টায় পৃথক এক অভিযানে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে নুরুল ইসলাম বাবু ও তার স্ত্রী লাকী আক্তারকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com