সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার ৫ জয়িতাকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলার ৫ জয়িতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে জেলায় নির্বাচিত ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দির মিথিলা জাহান নিপা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে কসবার পানিয়ারূপের মারুফা আক্তার, সফল জননী নারী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনের মাতা তুহুরা বেগম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুরের মোছাম্মৎ চাঁদনি আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক তাদের সবার হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন। এছাড়া তিনি উত্তরীয় পড়িয়ে দেন। পুলিশ সুপার নির্বাচিত জয়িতাদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com