সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউপি নির্বাচন-কমলগঞ্জে সাংবাদিকদের সাথে সদর ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

ইউপি নির্বাচন-কমলগঞ্জে সাংবাদিকদের সাথে সদর ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত শনিবার রাত সাড়ে ৮টায় ভানুগাছ বাজারস্থ নিজ বাসভবনে ওই মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি বলেন, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে এবং এলাকার মানুষের ইচ্ছা ও পরামর্শে আমি এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তিনি আগামি ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যাতে করে কেউ সিলিং করে ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে এটিই স্বাভাবিক ব্যাপার। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মোহিত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com