সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাটের ভিত্তি প্রস্থর স্থাপন

কমলগঞ্জে কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাটের ভিত্তি প্রস্থর স্থাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাটের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের  কমলগঞ্জে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নো-ম্যান্স ল্যান্ডে কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাট নির্মানের ভিত্তি প্রস্থও স্থাপিত হয়। এদিন দুপুর ১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুই দেশের ২.৭২ একর ভুমিতে ৫ কোটি ৩০ লক্ষ ভারতীয় রুপী সীমান্ত হাট নিমার্ণে ব্যয় করা হবে বলে জানা গেছে।অনুষ্টানে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, আজকে আমরা ফাউন্ডেশন দিলাম। এই হাট চালু হলে সীমান্ত এলাকার মানুষ জন উপকৃত হবে। আমরা পাশাপাশি দুই দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আগে থেকেই ভালো আছে। এই হাট চালু করার মাধ্যমে আরো কাছাকাছি হওয়ার চেষ্টায় আছি।অপরদিকে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন,এই মহতি উদ্যোগের জন্য আমি দুই দেশের প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এমনিতেই দুই দেশের মধ্যে সুমধুর সম্পর্ক রয়েছে। হাট চালুর মাধ্যমে বানিজিক সম্পকের্র পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আর এই সেতু সৃষ্টির জন্য আজকের দিনে বাংলাদেশের জাতীর জনক শেখ মজিবুর রহমানকে স্মরণ করছি।এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জজ, ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল,মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সীসহ বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com