সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আশুগঞ্জে নাপা খেয়ে দুই শিশুর মৃত্যুর নতুন টার্নিং পয়েন্ট।। নাপা নয়, পরিকল্পিত হত্যা

আশুগঞ্জে নাপা খেয়ে দুই শিশুর মৃত্যুর নতুন টার্নিং পয়েন্ট।। নাপা নয়, পরিকল্পিত হত্যা

নিহতদের দাদি লিলুফা বেগমের সাথে কথা বলছেন ঔষধ প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা।

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নতুন মোড় নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের নিহত ইয়াছিন ও মুরসালিন এর মৃত্যু ঘটনাকে। অবশেষে নিহত শিশুদের মা লিমা বেগমকে আটক করেছেন পুলিশ। লিমা বেগমই পরিকল্পিতভাবে দুই শিশু ছেলেকে হত্যা করেছেন মর্মে নিহত শিশুদের বাবা ইসমাঈল হোসেন খান থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নিহত ইয়াছিন ও মুরসালিন এর মা লিমা বেগমকে আটক করেন আশুগঞ্জ থানা পুলিশ।
পরিকল্পিত হত্যাকে নাপা সিরাপ খেয়ে মারা গেছে মর্মে ছড়িয়ে দিলেও নাপা সিরাপের মান সঠিক পাওয়ায় নতুন দিকে মোড় নিয়েছে ঘটনাটি। এতে করে প্রকৃত সত্যটিও উদঘাটন হতে যাচ্ছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান নিহত শিশুদের মা লিমা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গত ১০ মার্চ ২০২২ ইং তারিখ রাতে নাপা সিরাপ খেয়ে মারা যান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দিনমজুর ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন -(০৭) ও মুরসালিন-(০৫)। এরপর থেকে শিশুদের মা লিমা বেগম দাবী করে আসছেন নাপা সিরাপ খেয়ে দুই শিশু মারা গেছে।
এ ঘটনায় ঔষধ প্রশাসন, চট্রগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা পুলিশের সহায়তায় যে ফার্মেসী থেকে নাপা সিরাপ কিনা হয়েছিল সেই মা ফার্মেসীর সকল নাপা সিরাপ ও শিশুদের খায়ানো নাপা সিরাপটিও উদ্ধার করে এর মান সঠিক কিনা তা যাচাইয়ের জন্য ঢাকা পাঠান। পরে পরীক্ষা-নিরীক্ষায় নাপা সিরাপের মান সঠিক পাওয়া যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com