সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

আশিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদল ও সরাইল উপজেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদল ও সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক পিয়াসের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাকিম মিয়া ও যুগ্ন-সাধারন সম্পাদক রিমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আপনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্করের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শেখ জুনায়েদ, মো. সোহাগ মিয়া, আতিকুর রহমান, মো. মাহবুর রহমান, কমিটির সদস্য লিটন খান, শফি উদ্দিন, ছাত্রনেতা মো. শফিক মিয়া ও মাজহারুল ইসলাম প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com