সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
কমলগঞ্জে নুপুর শর্মার পক্ষে ফেসবুকে পোস্ট, যুবক আটক

কমলগঞ্জে নুপুর শর্মার পক্ষে ফেসবুকে পোস্ট, যুবক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির নেত্রী নুপুর শর্মা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যে করেন। নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টায় অমিত সিং নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (১২জুন) রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন জানিয়ে উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুহুর্তের মধ্যে  ভাইরাল হয়ে পড়লে, এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ মুখর হয়ে অমিত সিং এর বাসা ঘেরাও করে। খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং তাৎক্ষণিক অমিত সিংকে পুলিশ আটক করে।এছাড়াও একই এলাকার সঞ্জয় সিং নামে আরেক যুবক ফেসবুকে নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়।অমিত সিংকে আটকের খবর ছড়িয়ে পড়লে সঞ্জয় সিং পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক অমিত সিংয়ের বিরুদ্ধে তদন্তপুর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com