সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে পশুর হাটে হাঁটু পানি।। বিপাকে ক্রেতা-বিক্রেতা।। লোকসানে ইজারাদার

সরাইলে পশুর হাটে হাঁটু পানি।। বিপাকে ক্রেতা-বিক্রেতা।। লোকসানে ইজারাদার

সরাইল উপজেলা প্রতিনিধি
গত দুই বছর করোনায় বন্ধ ছিলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাটবাজার। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গত প্রহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য গরুর হাটের অনুমতি পেলেও চলতি মাসে অতিবৃষ্টির কারণে সরাইল উপজেলার একমাত্র গরুর হাটে হাটু পানি জমছে। এতে ইজারাদারের প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। বিপুল পরিমাণ ক্ষতির চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন হাটের ইজারা নেওয়া শেয়ার হোল্ডাররা।
সরাইল উপজেলা শাহবাজপুর থেকে আসা ক্রেতা সিরাজ মিয়া বলেন, আমি সরাইল হাট থেকে গরু কিনে বিভিন্ন জেলায় বিক্রি করি। এতে যা লাভ হয় তা দিয়ে আমার সংসার চলে। এবার অতিবৃষ্টি ও হাটে পানি থাকার কারণে কেনাবেচা কিছুই করতে পারছি না। চট্রগ্রাম থেকে আসা ক্রেতা আকবর সওদাগর বলেন, গত ২ বছর ব্যবসা না থাকায় খুবই বিপদে আছি।
উপজেলার কুট্টাপাড়া গ্রামের গরু বিক্রেতা লিটন মিয়া বলেন, আমার কয়েকটি গরু রয়েছে। হাটে নিয়ে যাই আবার বিক্রি না হওয়ায় ফেরত নিয়ে আসি। এবার হাটের অবস্থা ভালো না।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, ইজারাদার অভিযোগের বিষয়ে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com