সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাট।। অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাট।। অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও নুরুল আমিনের গোষ্ঠীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার একই এলাকার জারু মুন্সি ও কুদ্দুছ মিয়ার ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এ হামলার সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কেউ হতাহত হয়নি।তবে কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হক রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দাঙ্গাবাজদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com