সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করলো ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রায় আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জৈষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করলো ছাত্রলীগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা ছাত্রলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে মিলিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাঢভোকেট লোকমান হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, যুবলীগ নেতা মাসুদুর রহমান সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন ছাত্রলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ।


এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অপরদিকে দোয়া ও মিলাদ মাহফিল করেন জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com