সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে; ইউএনও ইয়ামিন হোসেন

হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে; ইউএনও ইয়ামিন হোসেন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন বলেছেন, হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন আত্মনির্ভরশীলতার প্রশিক্ষণের জ্ঞানে তারা সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে স্বাভাবিক সুন্দর জীবন যাপন করছে। তিনি বলেন সমাজের সকলেই মানুষ, মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই, সেই মানসিকতায় সম্প্রীতির বন্ধন জরুরী। এ ক্ষেত্রে বন্ধু সংগঠন সমমনা হিজরা জনগোষ্টীর কল্যাণ ও উন্নয়নে যে কর্মসূচী বাস্তবায়ন করেছে তা প্রসংশনীয়। তিনি হিজরা জনগোষ্টীকে উন্নত স্বাভাবিক জীবন যাপনে সহযোগিতার জন্য সমাজের সকলকে ভূমিকা রাখার আহবান জানান।
শনিবার (১৫ অক্টোবর) সকালে বন্ধু সংগঠন “সমমনা”র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের মিলনায়তনে হিজরা জনগোষ্টীকে নিয়ে হিসাব ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
সমমনা’র এডমিন হেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং সমমনার সদস্য এস এম শাহীনের সঞ্চালনায় কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সমমনার মডারেটর নিগার সুলতানা উর্মি। বিশেষ অতিথি ছিলেন নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন।
এসময় আরো বক্তব্য রাখেন সমমনার সদস্য মোর্শেদা মতিন মিলি, সৈয়দা কাবেরী তাসনিম , এমরান হোসেন মাসুদ, মোঃ হাসান, আরিফ, পায়েল, মনীষা প্রমুখ। প্রশিক্ষক ছিলেন স্বনির্বর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com