সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারি আটক

সরাইলে ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারি আটক

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতীয় শাড়ি ও কসমেটিকসহ ইব্রাহিম মিয়া (২৩) নামে ১ চোরাকারবারিকে আটক করেছেন পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল পাঁচটায় ঢাকা সিলেট মহাসড়কের সরাইল কোট্টাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। আটকৃত চোরাকারবারি ইব্রাহিম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ৮৬ পিস শাড়ি ভারতীয় কসমেটিকস ও ক্রিম ৩১৮০ পিস। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে চোরাকারীরা সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী লাকি পরিবহন গাড়ি করে যার নম্বর ঢাকা মেট্রো ব ১২-০৬৩৩ তে ভারতীয় শাড়ি এবং কসমেটিক আসছে। খবর পেয়ে কুট্টাপাড়া হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে পরিবহনটি তল্লাশি করি । এসময় ভারতীয় অবৈধ পণ্য শাড়ি ৮৬ পিস ও ৩১৮০ পিস ক্রিম জব্দ করা হয়। ওসি আরো জানান এ ঘটনায় উদ্ধারকৃত অবৈধ ভারতীয় শাড়ি ও ক্রিমের উদ্ধার বিষয়ে আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com