সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
বিজয়নগরে অগ্নিকাণ্ডে ৩টি দোকানঘর পুড়ে ছাই

বিজয়নগরে অগ্নিকাণ্ডে ৩টি দোকানঘর পুড়ে ছাই

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) রাত পৌণে ১০ টার দিকে হরষপুর -সিঙ্গারবিল সড়ক সংলগ্ন দেওয়ান বাজারের দক্ষিণ পাশে জান্নাত বেডিং স্টোর, মুন্না গ্যারেজ ও ইয়ামিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপসহ ৩টি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের প্রচেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। উপজলা ফায়ার সার্ভিসের তথ্যানুসারে, ৩টি দোকানের ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা। তবে গ্যারেজের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অগ্নিকাণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com