সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক

কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ আগ্নেয়াস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ভারতের ত্রিপুরা রাজ্যের রইসাবাড়ি গ্রামের কৃষ্ণদা রিয়াং এর ছেলে সতিন্দ্র রিয়াং (২১), ফটিকরায় থানার ডিসন কলোনী এলাকার পুষ্পরাম রিয়াং এর ছেলে নিরঞ্জ রিয়াং(২৮), বীরেন্ড রিয়াং এর ছেলে সনেট রিয়াং(২১) ও রাজেন্দ্র রিয়াং এর ছেলে সুমিরন রিয়াং (৩১)। ৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে চারজনকে আটক করা হলেও জয়ন্ত রিয়াং (৩৪) ও তৈশা রিয়াং (৪০) নামে দুইজন পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সীমান্ত ঘেষা বাঘাছড়া চা বাগান এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজন যুবককে ঘুরতে দেখে স্থানীয় নাগরিকরা ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানান। ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন ঘটনাটি জানতে পেরে স্থানীয় নাগরিকদের নিয়ে বিকাল ৩টায় কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অস্ত্রধারী ভারতীয় নাগরিকদের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি উর্ধ্বতন কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান, পুলিশ ও বিজিবি সদস্যরা দেশীয় প্রযুক্তিতে তৈরী ৬টি একনলা বন্দুকসহ ৪জন ভারতীয় নাগরিককে আটক করে কুরমা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, এই অস্ত্র দিয়ে তারা বনের বানর ও শুকুর শিকার করে থাকে। তিনি জানান, শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়কের মাধ্যমে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com