সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিএনপি ২৬ বছর আমাদেরকে অন্ধকারে রেখেছিল,আবারো অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে ; আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপি ২৬ বছর আমাদেরকে অন্ধকারে রেখেছিল,আবারো অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে ; আইনমন্ত্রী আনিসুল হক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ২৬ বছর আমাদেরকে অন্ধকারে রেখেছিল। আবারো অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র যেন করতে না পারে এ ব্যাপারে জনগণ সজাগ থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। সুতরাং আপনারা নিজেদের জমিতে ফসল উৎপাদন করেন, যাতে এক ইঞ্চি জায়গাও অনাবাদি না থাকে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আইনমন্ত্রী আরো বলেছেন, বিএনপি সব সময় পরনির্ভরশীল ,তারা কথায় কথায় বিদেশী দূতাবাসে চলে যায় ,পাকিস্তানের ভয় দেখায়, তাদের ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে এ দেশকে তারা বিরান ভূমিতে পরিণত করবে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকসাইয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের উপকারীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও গৃহেপ্রবেশ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক এমপি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে বলেন, সারা বিশ্বে একটা হাহাকার অবস্থা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা হাহাকারে পড়তে চাই না , সেজন্য আমাদের যখন মাটি আছে আমাদের হাত আছে আমরা ফসল ফলাতে পারবো এবং সেই ফসল আমরা খাবো, সুতরাং আমরা কারো উপর নির্ভরশীল হবো না।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাইছার ভুঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
অনুষ্ঠান শেষে ৪০৩ জন গৃহহীন পরিবারের মাঝে সরকারের দেওয়া ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com