সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় চলতি ট্রেনে উঠতে গিয়ে এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। তবে নিহত ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি। শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চলতি ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
অপরদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকা থেকে সুমন মিয়া-(১৬) নামে এক কিশোরের মরদহ উদ্ধার করেন পুলিশ। তবে কেন কখন কিভাবে সে মারা গেছে তা জানা যায়নি। নিহত সুমন আশুগঞ্জ উপজেলার ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলিম হোসেন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে যাত্রা পিরিতি শেষে ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় নামে এক নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। মরদহটি উদ্ধার করেছেন ও পিপিআই এর একটি দল নিহত ওই নারীর পরিচয় সনাক্ত করতে কাজ করছেন।
ওসি আরো জানান উদ্ধারকিত মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com