সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে পড়েছিল অচেতন তরুণী, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে পড়েছিল অচেতন তরুণী, হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সাদিয়া সুলতানা তৃষা (১৮) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। তৃষা জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাইমের মেয়ে এবং পৌর ডিগ্রি কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, তৃষা সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেটের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি ও কলেজপাড়ার মাঝামাঝি রেললাইনে তাকে অচেতন অবস্থায় পেয়ে পথচারীরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে আসে৷ সেখানে কিছুটা জ্ঞান ফিরলে তাকে চিকিৎসকরা ভর্তি দেন। এর কিছুক্ষণ পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে শহরের আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও জানান, তার শরীরে কোন আঘাত নেই। ওই তরুণী হাসপাতালে কিছু সময়ের জন্যে জ্ঞান আসলে উদ্ধারকারীদের জানিয়েছিল-সে বিষ জাতীয় ঔষধ সেবন করেছিল। কিন্তু আমরা ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে এখনই কি কারণে তার মৃত্যু হয়েছে, এনিয়ে কিছু মন্তব্য করতে পারছিনা। লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com