সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জের মুফতি ইমাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম

কমলগঞ্জের মুফতি ইমাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মো. আব্দুন নূর এর তৃতীয় ছেলে ও পূর্ব জালাল পুর বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব। একই সাথে তিনি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আদমপুর ইউপি শাখার প্রচার সম্পাদক। গত মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সিলেট ইসলামিক ফাউন্ডেশন থেকে তাঁকে বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন ২০১৫ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে সাধারণ মানুষের কাছে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখেছেন।
তিনি গত ২৬ শে মার্চ ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন হন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় অংশ গ্রহণ করে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় যেনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com