সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় যোগ দিলেন তরুণ সাংবাদিক ইফতেয়ার রিফাত

প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় যোগ দিলেন তরুণ সাংবাদিক ইফতেয়ার রিফাত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
রংধনু গ্রুপের প্রকাশিত দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তরুণ সাংবাদিক ইফতেয়ার রিফাত। ১ ফ্রেরুয়ারি দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত তাকে নিয়োগপত্র দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা তরুণ সাংবাদিক ইফতেয়ার রিফাত এর আগে গত ১বছর দৈনিক ইত্তেফাক পত্রিকার (অনলাইন ভার্সন) ঢাকাস্থ প্রধান কার্যালয়ের প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালে ইউনিসেফের এমএমসি প্রজেক্টের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ঢাকায় জাতীয় পর্যায়ে সাংবাদিকতা শুরু করলেও নাড়ির টানে আবারও ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসা ইফতেয়ার রিফাত কাজ করেছেন জাতীয় নিউজ এজেন্সি বাংলার চোখ, জাতীয় পত্রিকা দৈনিক লাখো কন্ঠ, ইংরেজী পত্রিকা দি ট্যাইবুনাল, দৈনিক দিনদর্পন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়াসহ প্রভৃতি পত্রিকায়। তার প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার অনুসন্ধানী নিউজ পোর্টাল ‘হোয়াইট নিউজ’ব্যাপক সাড়া ফেলে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করেছেন।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক ও রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু ও সম্পাদক মুস্তাফিজ শফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইফতেয়ার রিফাত ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকাকে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের মুখপত্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com