সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
বিজয়নগরে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

বিজয়নগরে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরে পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজ পরিদর্শন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্মাণ কাজের সরজমিন পরিদর্শন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল। তবে রাষ্ট্রদূত একটি ব্যক্তিগত সফরে উপজেলার কচুয়ামোড়া এলাকার বাসিন্দা ও ভুটানের ব্যবসায়ি অলি আহমদ বাড়িতে এসেছিলেন। এতে সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীও উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম, বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এনামুল হক খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম মাহবুব হোসেন।
পরিদর্শনকালে মোকতাদির চৌধুরী বলেন, এটি নির্মাণের মাধ্যমে বিজয়নগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সমোন্নত থাকবে। ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com