সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সরাইলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড়ে বারি সরিষা-১৪ জাত তেলজাতী ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় “কৃষিই সমৃদ্ধি”কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সাইফুল আলমের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কুমিল্লা অঞ্চলের প্রেষণে মনিটরিং উপ-পরিচালক অফিসার মোঃ আবু তাহের।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক রোশন আলী । এসময় স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com