সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে মাইক্রো-প্রাইভেটকার ভর্তি মাদকসহ দুই পাচারকারী আটক

আশুগঞ্জে মাইক্রো-প্রাইভেটকার ভর্তি মাদকসহ দুই পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে মাদক পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদ-গাঁজাসহ‌ সাইফুল সরদার-(৩৭) ও জুয়েল মিয়া-(৩৬) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (০৪ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে দুটি যানবাহন থেকে ১৬২ বোতল বিদেশি মদ ও ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন-ফরিদপুর জেলার ভাংগা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে পুলিশ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ করে। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতরে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও ভটকা মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়।
অপরদিকে,এরকিছুক্ষণ পর একটি মাইক্রোবাস তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা উদ্ধারের সময় এর সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, মাদক গুলো উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com