সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
সরাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

সরাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও নাসরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (ওরফে) শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার চৌথুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, বীরমুক্তিযুদ্ধা এ্যাডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা বিল্লাল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলায় ৬ জন দুঃস্থ নারীর মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ ও ৪ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com