সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন -ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আখাউড়া উপজেলার ৩নং মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর শাখার ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন খান খাদেম, ৬নং গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার, সরাইল উপজেলা ছাত্রলীগ কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুল ও আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন এ প্রতিবেদককে জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত অবস্থায় তিনি মারা গেছেন। তার মৃত্যুর পর বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন,যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। পরে বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে আসায় জরুরি সভায় তাদেরকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com