সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জান্নাতের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার

জান্নাতের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার

সময়নিউজবিডি রিপোর্ট
প্রথমে জোরপূর্বক ও পরে জান্নাতের প্রলোভন দেখিয়ে রিয়া-(১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোঃ শিহাব উদ্দিন-(৩০) নামে ধর্ষক শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ। রিয়া নামটি ঐ মাদ্রাসা শিক্ষার্থীর ছদ্মনাম। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত মাওঃ শিহাব উদ্দিন লাখাই উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ এর ছেলে। তিনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামিয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক।
জানা যায়, মাদ্রাসার শিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন যাবৎ ঐ শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সে রাজি না হওয়ায় গত এক সপ্তাহ আগে জোরপূর্বক মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর গতকাল শুক্রবার জান্নাতের প্রলোভন দেখিয়ে ফের ধর্ষণ করেন শিক্ষক শিহাব উদ্দিন। ধর্ষণের পর ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় ধর্ষক শিহাব উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে আজ শনিবার দুপুরে হবিগঞ্জের লাখাই থানা এলাকায় অভিযান চালিয়ে মাওলানা শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেন পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহাগ রানা জানান,গ্রেপ্তারকৃত শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন ধর্ষণের কথা স্বীকার করে জানান, শয়তানের প্ররোচনায় পড়ে ঐ শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। ওসি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com