সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ডা. ফরিদুল হুদার স্মরণে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলার আয়োজন করা হয়।
রবিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের শেরপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গুটিদাড়া খেলার আয়োজনে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে
ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলার ধারাভাষ্যকার ছিলেন সোহেল আহাদ ও সানাউল হক।
খেলায় রেফারি ছিলেন কালা মিয়া ও হামিম। গুটিদাড়া খেলায় অংশগ্রহণ করে লাল দল ও সবুজ দল। লাল দল টসে জিতে প্রথমে মাঠে নেমে ব্যাট করে নির্ধারিত সময়ে ১২ পয়েন্ট অর্জন করে। পরবর্তীতে সবুজ দল মাঠে নেমে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বেই ১৩ পয়েন্ট অর্জন করে জয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. ফরিদুল হুদা চিকিৎসা সেবার পাশাপাশি খেলাধুলার প্রতি নিবেদিত ছিলেন। তিনি জেলার হারিয়ে যাওয়া খেলাগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাধিক চেষ্টা করেছেন যার মধ্যে গুটিদাড়া খেলাটি অন্যতম। খেলাটি বাংলাদেশের আর কোথাও হয় না বলে দাবি করে কবি জয়দুল হোসেন বলেন, ডা. ফরিদুল হুদা জেলার বিভিন্ন গ্রামের আনাচে কানাচে ঘুরে আমাদের বাংলা হাজার বছরের ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরুদ্ধার করতেন। দাড়িয়াবান্ধা, হাডুডু, মোরগ লড়াই, গরুর লড়াই এবং এই গুটিদাড়া খেলা। তাঁর মৃত্যুর পর থেকে গত পঁচিশ বছর যাবৎ আমরা এ আয়োজন করে থাকি। তিনি আরো বলেন, প্রশাসন এবং সরকার উদ্যোগী হয়ে খেলাটি সর্বত্র ছড়িয়ে দিলে যুব সমাজ সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি পরিচালক, ফারুক আহমেদ ভুইয়া, ইব্রাহিম খান সাদাত, সোহেল আহাদ, শাহজাদা শাহজালাল, মো. আলী আজম, আক্তার হোসেন, জামিনুর রহমান, তোফাজ্জল হোসেন জীবন, শাহীন খাঁ, হানিফ খাঁ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com