সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র জমা দিলেন হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র জমা দিলেন হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নিবার্চন উপলক্ষ্যে ‘চেয়ারম্যান পদে’ প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবার নির্বাচিত সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপর ১২টায় জেলা নির্বাচন কর্মকতার নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বাড়ি চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রমুখ।
এদিকে,এর পূর্বে আজ সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের হালদারপাড়াস্থ কার্যালয়ে মোঃ হেলাল উদ্দিনের সফলতা কামনায় এক মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত মোনাজাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অ লের জনপ্রতিনিধি, ভক্ত ও শুভাকাঙ্খিগণ অংশগ্রহণ করেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সকল জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জেলাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্যে তিনি বলেন- আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সকলের সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদকে একটি জবাবদিহিতামূলক ও উন্নয়নমুখী জেলা পরিষদ গঠন করাসহ জেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com