সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের সংঘর্ষ কেন্দ্র করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ এপ্রিল) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে জরুরি ভিত্তিতে হল ত্যাগের করতে হবে।
এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক রুহুল কুদ্দুছ জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিপন্থি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো সময় নতুন করে সংঘর্ষ হতে পারে বা এমন আশঙ্কা রয়েছে। এ জন্য ছাত্রছাত্রীকে অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গতসোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হন।
এদিকে, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।
সোমবার বেলা ১২টায় মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা। এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ইনাম/সময়নিউজবিডি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com