সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার

সময়নিউজবিডি ডেস্ক রিপোর্ট
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এর আগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে রমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তরিকুল ইসলাম গণমাধ্যমকে দিলশাদ আফরিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গতকাল মঙ্গবার দিবাগত রাতে জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, আফরিন জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের খুদে বার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ।
এ ব্যাপারে রমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেওয়ার কথা বলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা নিয়েছেন আফরিন। ২০ হাজার, ৫০ হাজার ১ লাখ টাকা করে নিয়েছেন তিনি। নাগরিক কমিটির নেতারা এবং ফাউন্ডেশনের লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।’
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন জানান, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল তাকে বহিষ্কার করা হয়।
সূত্র : কালেরকন্ঠ অনলাইন।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com